নিজস্ব প্রতিনিধি :
অত্যন্ত উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। ডি.বি ইউনাইটেড হাইস্কুলের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক প্রভাষক আবদুল ওহাব আজাদ, ইসলামী বক্তা মনিরুল ইসলাম ফারুকী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাসান, বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব শাহাদাৎ হোসেন বাবু ও ভিলেজ ডাক্তার মো. জিয়াউর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “এই ক্রীড়া প্রতিযোগিতা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ ধারার জীবনযাপনে উৎসাহিত করবে। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার অপরিহার্যতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, সহকারি শিক্ষক আবুল হাসান, আকলিমা খাতুন, মাওলানা মহসীন উদ্দীন, মো. মুকুল হোসেন, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, ফয়জুল হক বাবু, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, মো. মুকুল হোসেন ও আল-মামুন প্রমুখ। ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ক্রীড়া শিক্ষক আবুল হাসান এর সার্বিক তত্বাবধানে ও অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর বিভিন্ন ইভেন্টের খেলা শেষ হয়। পরবর্তীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান ও সহকারি শিক্ষক রমেশ সরদার।
