হোম অন্যান্যসারাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে মাগুরায় গণকমিটির মানববন্ধন

মাগুরা অফিস :

মাগুরায় গ্রাম-শহরের কৃষক-শ্রমিক মেহনতি মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে গণকমিটি মাগুরা। আজ মঙ্গলবার সকাল দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গণকমিটির যুগ্ম আহŸায়ক কাজী ফিরোজ, গণকমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, বিকাশ মজুমদার, সামছুন নাহার জোছনা, মোশাররফ হোসেন প্রমুখ।

বক্তারা জানান, গ্রাম ও শহরের কৃষক-শ্রমিক মেহনতি মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ করা, মশার উপদ্রব দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া, নিয়মিত মশার ওষুধ ছিটানো, শহরের গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট নির্মাণ করা, অবিলম্বে চাল-তেলসহ নিত্য পণ্যের দাম কমানো এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন