হোম অন্যান্যসারাদেশ ট্রেন লাইনচ্যুত, উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

 আজ শুক্রবার (৫ মে) দুপুর দেড়টার দিকে ট্রেন লাইন পরিবর্তনের সময় উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, মালবাহী ট্রেনটির উল্লাপাড়া স্টেশন এলাকায় মাল খালাস হওয়ার কথা  ছিল। দুপুরে  ট্রেনটি উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় লাইন পরিবর্তন করছিল। এ সময় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের বগি দুটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন খবর দেওয়া হয়েছে। ঈশ্বরদী থেকে  রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন