ফুটবল বিশ্বকাপ :
শুক্রবার (২৫ নভেম্বর) আল থুমামা স্টেডিয়ামে ১৬ মিনিটের সময় প্রথমবার অন টার্গেটে শট হয়, সেই শট নেয় সেনেগাল। তবে দিয়াতার সেই শট ঠেকিয়ে দেন কাতারের গোলরক্ষক মেশাল বারশাম। আরও বেশ কয়েকবার বারশামের পরীক্ষা নেন সেনেগালের খেলোয়াড়রা। সেই তুলনায় সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দো মেন্দিকে তেমন কোনো চাপই সামাল দিতে হয়নি।
কাতারের বিপক্ষে বিরতির কিছুক্ষণ আগে জালের দেখা পায় সেনেগাল। এ সময় দিয়াতার পাস থেকে কাতারের জালে বল ঢুকান বৌলায়ে দিয়া। এবারের বিশ্বকাপে সাদিও মানেহীন সেনেগালের এটি প্রথম গোল। আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জালের দেখা পাননি তারা।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হেরেছিল স্বাগতিক কাতার। আরেকটি হারের দ্বারপ্রান্তে তারা, প্রথমার্ধ শেষে সেনেগালের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে আছে কাতার।
