হোম জাতীয় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে বসবাস-প্রশিক্ষণ

জাতীয় ডেস্ক :

পুরোনো আমলের জরাজীর্ণ ডরমিটোরি ভবন। একাধিক স্থানে ফাটল। তার মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সরকারি শিশু পরিবারের এতিম বাচ্চারা। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিতে লোকবল সংকটে ব্যাহত হচ্ছে সার্বিক কার্যক্রমও। তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

ভবনের একাধিক স্থানে ফাটল। কোথাও কোথাও খসে পড়েছে পলেস্তারা। এমন পুরোনো আর জরাজীর্ণ ডরমিটোরি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শিশু পরিবারের। ঝুঁকিপূর্ণ ভবনেই বসবাস ও প্রশিক্ষণ চলছে কোমলমতিদের।

কর্তৃপক্ষ জানায়, ১৯১৭ সালের জানুয়ারি মাসের এক ভূমিকম্পে ডরমিটোরি ভবনের একাধিক স্থানে ফাটল সৃষ্টি হয়। এখন হালকা ভূমিকম্প অনুভূত হলে পুরো ডরমিটোরি কেঁপে ওঠে। জীবনের ঝুঁকি নিয়ে এতিম শিশুরা এখানে বসবাস করছে।

এদিকে এতিম শিশুদের বিভিন্ন প্রশিক্ষণের জন্য এখানে কর্মকর্তা, শিক্ষক, নার্সসহ ১৮টি পদ রয়েছে। কিন্তু ১০টি পদই শূন্য।

কর্তৃপক্ষ বলছে, লোকবল সংকটে ব্যাহত হচ্ছে বিভিন্ন কার্যক্রম।

তবে শিশু পরিবারটির সমস্যাগুলো সমাধানে চেষ্টা চলছে বলে জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

১৯৭৩ সালে শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজার এলাকায় ৬৩ শতাংশ জমিতে শিশু সদনের যাত্রা শুরু হয় । এখানে ৬৬ জন এতিম মেয়েশিশু রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন