হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৬ জন। এছাড়াও নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ৮৫ জন।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ নিয়ে ৫ জন মারা গেছে।

এছাড়াও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২০৯ জনে।

এছাড়াও নতুন করে ২৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৬১ ভাগ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন