হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত

ঝিনাইদহ অফিস :

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, রাজশাহীর বাঘা বাজার থেকে ছেড়ে আসা আম বোঝায় একটি পিকআপ ভ্যান বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে পৌঁছালে দাঁড়িয়ে থাকা বালিভর্তি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহত চালক বিল্লাল হোসেন পাবনার ভাঙ্গুড়া ও হেলপার খোকন মিয়া সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন