হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহে আগুনে পুড়ে ২ কৃষকের বসতভিটাসহ ৩ টি গরু পুড়ে ছাই

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে আগুনে পুড়ে ২ কৃষকের বসতভিটাসহ ৩ টি গরু পুড়ে ছাই হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার ভড়–য়াপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে মশার কয়েল থেকে ওই গ্রামের আব্দুল মান্নানের গোয়াল ঘরে আগুনের সুত্রপাত হয়।

মুহুর্তে তা ছড়িয়ে পড়ে তার গোয়াল, বসতঘর ও লাল্টুর ঘরে। টের পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। ততক্ষনে পুড়ে যায় মান্নানের ৩ টি গরুসহ ২ জনের বসত ঘর। এতে তাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় আজ সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন, শুকনা খাবারসহ আর্থিক সহযোগিতা করা হয়েছে

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন