হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছায় নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা সন্তানদের

 

তাজমুল, ঝিকরগাছা :

ঝিকরগাছা থানার নবাগত ওসি বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জনাব সুমন ভক্ত কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঝিকরগাছা উপজেলা কমান্ড কাউন্সিল এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সময় (ওসি) সুমন ভক্ত তিনি বলেন, আমি সব সময় সততা নিয়ে কাজ করতে চাই। আমার নিকট হতে আপনাদের সকল প্রকার সহযোগিতা করার চেষ্টা করবো আরও বলেন আপনারা সৎ পথে চললে আামি সব সময় আপনাদের পাশে থাকবো। তবে অন্যায়ের পক্ষে গিয়ে কোনো সুপারিশ না করার জন্য অনুরোধ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর যশোর জেলা শাখার যুগ্ম আহবায়ক শাওন রেজা খোকা, ঝিকরগাছা উপজেলা কমান্ড কাউন্সিল এর সভাপতি মোঃ বিল্লাল হোসেন, ঝিকরগাছা উপজেলা কমান্ড কাউন্সিল এর সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাফিউজ্জামান শিশিন, সভাপতি মনজুর আলম তোতা,সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল মুজিদ গাজি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিয়ারাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শ্যামল হোসেন, দপ্তর সম্পাদক এহতেশাম রাজু, ওয়াসিম আকরাম,শরিফুল ইসলাম, তৌফিক রেজা টোকন,তরিকুল ইসলাম, পৌর কমিটির আহবায়ক জনাব আনিসুজ্জামান সবুজ, পৌর কমিটির সদস্য সচিব জনাব ফিরোজ জামান তুলি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, বাঁকড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান সহ আরো অনেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন