তাজমুল, ঝিকরগাছা :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝিকরগাছার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন এর পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও পৌর যুবলীগের নেতাকর্মীরা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে যশোরের ঝিকরগাছা শহীদ মিনারে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন- ঝিকরগাছা উপজেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর যশোর জেলা শাখার যুগ্নআহবায়ক শাওন রেজা খোকা, পৌর যুবলীগের যুগ্নআহবায়ক কামরুজ্জামান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান কেটি, ঝিকরগাছা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সাধারণ সম্পাদক শামীম হোসেন, রানা, সোহাগ, আরমান, বরি, কুরবান, মালেক গাজী, সোহেল সহ আরো অনেকে।
