ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার শামীমা পারভীন এর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে প্রকল্পের টাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পরিচলনার অভিযোগ করেছেন বর্তমান মহিলা মেম্বার আলেয়া বেগমে।
১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য আলেয়া বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্হা নিতে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন। তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন শামীমা। অভিযোগে উল্লেখ করা হয়েছে ঝিকরগাছা উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা আইয়ুব হোসেনের (ইউনিয়ন সমাজকর্মী) জোগসাজসে শামীমা পারভীন বিভিন্ন কর্মসুচি এবং বয়স্ক ভাতার কার্ড নতুন নবায়ন ও প্রতিস্হাপন করে দেন। যার কিছুই জানেন না বলেন আলেয়া। ওয়ার্ডের নির্বাচিত সদস্য হওয়ার সত্বেও তার নিকট আসেন না বা কোন সই গ্রহন করেন না বলেও দাবি তার।
আলেয়া বেগম বলেন,আমাকে না জানিয়ে আমার সিল শামীমাকে বানিয়ে দিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মিজান ধাবক।আমার সই জাল করে বিভিন্ন কর্মসূচি থেকে অর্থ আত্মসাৎ ও ইউনিয়নের বিভিন্ন সুবিধা তারা গ্রহন করেছেন। এমনকি মানুষের বিভিন্ন ভাতার কার্ড করে দিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহন করেছেন।
অভিযোগের বিষয়ে সাবেক মহিলা মেম্বার শামীমা পারভীন বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। আলেয়া আমার স্বামীর ছোট ভাইয়ের বউ। সাবেক চেয়ারম্যান মিজান ধাবক ইউনিয়নের এমপি প্রতিনিধি আর আমি উপজেলা প্রতিনিধি। আমরা তার সই জাল করবো কেনো? এ সময় পারিবারিক ও ব্যক্তিগত আক্রোশ থেকে ইউপি নির্বাচনকে সামনে রেখে সমাজে হেয় পতিপন্ন করার জন্য আলেয়া এসব অভিযোগ করেছেন।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান বলেন অভিযোগের কপি এখনো হাতে পাইনি। তদন্তপূর্বক যদি অভিযুক্ত দোষী হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
s
