হোম জাতীয় জীবন দিয়ে ইজিবাইক রক্ষা করলেন চালক স্বপন

জাতীয় ডেস্ক :

ভৈরবে এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) রাত ৩টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে ভৈরব থানা পুলিশ কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর রাস্তার পাশ থেকে ইজিবাইক চালক স্বপনের মরদেহ উদ্ধার করে। নিহত স্বপন উপজেলার কান্দাশিবপুর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। তিনি দুটি কন্যাসন্তানের জনক।

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্বপন মাত্র কয়েক দিন আগে বাকিতে ১ লাখ টাকা দিয়ে নতুন একটি ইজিবাইক বাইক সাপ্তাহিক কিস্তির মাধ্যমে কিনে আনেন। ইজিবাইকটি তার অনেক প্রিয় ছিল। ইজিবাইকের টাকা পরিশোধ করতে রাতেও চালাতেন তিনি।

শনিবার রাত আড়াইটার দিকে অপরিচিত নম্বরের ফোন পেয়ে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেড় হন স্বপন। তার এক ঘণ্টা পর কালিকা প্রসাদের মিরারচর এলাকায় রাত সাড়ে ৩টার দিকে চোর চোর চিৎকার শুনে এলাকাবাসী ৩ জনকে দৌড়ে পালিয়ে যেতে দেখন। পরে রাস্তার পাশে গলায় জখম অবস্থায় কাতরাতে দেখে এলাকাবাসী ৯৯৯-এ কল দেন।

এর কিছুক্ষণ পরই আহত ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এর থেকে সামান্য দূরে ঝোপের ভেতরে ইজিবাইকটি পাওয়া যায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ২ জোড়া জুতা, একটি চশমা, এবং রক্তমাখা ছুরি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে নতুন ইজিবাইকটি ছিনতাই করতেই এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। কিন্তু আহত চালকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসায় তারা সফল হতে পারেনি। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, আমরা রাত ৩টার দিকে ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে যাই।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করি। এ ব্যাপারে সন্দেহভাজন ২ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। ইজিবাইক ছিনতাই করতেই এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। আসামিদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন