হোম অন্যান্যসারাদেশ জাতীয় শ্রমিক লীগ মোংলা বন্দর কর্মচারী ইউনিট এর কমিটি ঘোষনা

মোংলা প্রতিনিধি :

জাতীয় শ্রমিক লীগ মোংলা বন্দর কর্মচারী ইউনিট এর কমিটি ঘোষনা করা হয়েছে। বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু ও সাধারন সম্পাদক খান আবু বক্কর সিদ্দীক ৩১ সদস্য বিশিষ্ঠ এ কমিটির অনুমোদন দেন। ঘোষিত ওই কমিটিতে শেখ মোঃ মনিরুজ্জামান কে সভাপতি ও মোঃ মতিয়ার রহমান সাকিব কে সাধারন সম্পাক করা হয়েছে।

এছাড়া সহসভাপতি হিসেবে রয়েছেন,মোঃ আকিজ আলী ও এস এম শাহিন। বাগেরহাট জেলা শ্রমিকলীগের সভাপতি ও সাধারন সম্পাদক কতৃক সাক্ষরিত ও ঘোষিত ওই কমিটি আগামী দুই বছর তাদের উপর অপির্ত দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। তবে এ সময়ে মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় শতভাগ বিশ্বাস রেখে স্বাধীনতা বিরোধীদের উক্ত সংগঠনে কোন প্রকার সদস্য পদ প্রদান করা যাইবে না। এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামীলীগেরসকল সভা সমাবেশে স্বতস্কর্ত উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে নতুন কমিটির সাধারন সম্পাদক মতিয়ার রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তাদের উপর অর্পিত দায়িত্ব শতভাগ পালন করে যাবেন তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন