হোম জাতীয় জমি দখল নিয়ে দু’গ্রুপের গোলাগুলি, আহত ১০

জাতীয় ডেস্ক :

ভোলার সদর উপজেলায় জমি দখল নেওয়া কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে দফায় দাফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় চারজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার রাজাপুরের ক্লোজার বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন— একই এলাকার কবির হোসেন মনজু, আনোয়ার গাজি পথচারী নুরনবী ও সাত্তার বেপারী।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ দুজনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতরা জানান, সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকার প্রায় ৫ একর জমি নিয়ে হারুন ফকির ও তাহের দেওয়ান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে।

জমি দখল নেয়া কেন্দ্র করে গত কয়েক দিন এলাকায় উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর জেরে বুধবার সকাল ৯টায় ক্লোজার বাজারে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলি হয়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে ফকির গ্রুপের চারজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে মো. আলী ও মিন্টু নামের দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন