হোম অন্যান্যসারাদেশ ‘ছুটি চেয়েও পেলাম না, ছেলেটা মারা গেলো, ধন্যবাদ বাংলাদেশ পুলিশ’

‘ছুটি চেয়েও পেলাম না, ছেলেটা মারা গেলো, ধন্যবাদ বাংলাদেশ পুলিশ’

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

নিউজ ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব পালনের কথা বলে ছুটি না পাওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্য মেহেদি হাসান। তিনি দাবি করেন, সন্তানের মৃত্যুর মতো ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যেও তাকে ছুটি দেওয়া হয়নি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মেহেদি হাসান লেখেন, ‘ছুটি চাইছিলাম, পাইলাম না; আমার ছেলেটা মারা গেল!!!’

একই পোস্টে তিনি লেখেন, ‘ধন্যবাদ বাংলাদেশ পুলিশ, আমি না থাকলে নির্বাচন আটকে যেতো!! কী জবাব দিবো বউকে?? ‘

এর প্রায় এক ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে তিনি জানান, তার স্ত্রী তখনো সন্তানের মৃত্যুর খবর জানেন না। চিকিৎসকদের পরামর্শে বিষয়টি জানানো হয়নি বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে রাতের ডিউটি ও সন্তানের মরদেহ তার কাছে পৌঁছানোর বিষয়েও সহায়তা চান।

পোস্টে তিনি নিজের আর্থিক ও পারিবারিক অবস্থার কথাও তুলে ধরেন। তিনি লেখেন, চাকরিটি তার জন্য প্রয়োজনীয় হলেও এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন। নিজের শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বিকল্প কাজের সন্ধান করছেন বলেও জানান।

পরে আরেকটি পোস্টে সন্তান হারানোর শোক প্রকাশ করেন মেহেদি হাসান। সেখানে তিনি লেখেন, তার সন্তান আর পৃথিবীতে নেই এবং সেই শোক তিনি বহন করতে পারছেন না।

উল্লেখ্য, মেহেদি হাসান ২০১৪ সালে বাংলাদেশ পুলিশ-এ যোগ দেন। বর্তমানে তিনি পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে কর্মরত রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন