হোম অন্যান্যসারাদেশ ছাত্রদলের আহবায়ক হয়ে দুই নেতার কবর জিয়ারত করলেন আব্দুস ছালাম

নিজস্ব প্রতিনিধি :

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাটকেলঘাটা থানা ছাত্র দলের আহবায়ক হলেন আব্দুস ছালাম । গত ৩০ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ,সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সিদ্ধান্ত অনুযায়ী সহ দপ্তর সম্পাদক আজিজুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকালে নবনির্বাচিত আহবায়ক আব্দুস ছালামকে ফুল দিয়ে বরন করে নেয় ছাত্রদলের শত শত নেতা কর্মীরা । এরপর তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে সাবেক তালা উপজেলা চেয়ারম্যান এ বি এন পির প্রতিষ্টাতা সভাপতি শহীদ এ .বি .এম আলতাপ হেসেন এবং উপজেলা বি. এন. পির সাংগঠনিক সম্পাদক মরহুম বদরুজ্জামান মোড়লের কবর জিয়ারত করেন ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক শেখ আলামিন , বিল্লাল হেসেন , ইমরান হেসেন , আব্দুল্লাহ আল মামুন , সদস্য বাপ্পি সরদার , মেহেরাব হেসেন রিমু, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সাংগনিক সম্পাদক আলামিন হোসেন সহ সাংগনিক মো. সেলামান হেসেন ,সরুলিয়া ইউরিয়ন ছাত্রদল নেতা আব্দুল্লাহ খা , রাসেল আহম্মেদ , তেহিদুল ইসলাম , নগরঘাটা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক তুষার প্রমুখ ।

এক সাক্ষাতকারে আব্দুস ছালাম বলেন , আমাকে থানা ছাত্রদলের আহবায়ক করায় বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি ফজলুর রহমান খেকন , সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ,সিনিয়ার যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর রহমান আমিন ,সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগনিক দ্বায়িক্তপ্রাপ্ত টিম প্রধান মিজানুর রহমান শরিফ ,জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মনজুরুল মোরশেদ মিলন,সিনিয়ার যুগ্ম সম্পাদক মীর্জা রাশেদুজামান রনি , সাংগঠনিক সম্পাদক এস কে এম আবু রায়হানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি । আমার উপর অর্পিত দ্বায়িক্ত যাতে সততার সহিত পালন করতে পারি সেজন্য সকলে দোয়া করবেন ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন