জাতীয় ডেস্ক :
স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় মিত্র দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে মিষ্টি তুলে দেন বিজিবির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার জহির উদ্দিন বাবর, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন। বিএসএফের পক্ষে ছিলেন ভারত পশ্চিমবঙ্গের গেদে কোম্পানি কমান্ডার এসি রাবেন্দ্র।
মহান স্বাধীনতা যুদ্ধে বন্ধু দেশ ভারতের অবদানকে স্মরণ করে এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়। বিএসএফ জওয়ানরাও বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানায়।
