হোম অন্যান্যসারাদেশ চর্মকার বাল্য বন্ধু রবির সঙ্গে আড্ডায় মাশরাফির

 

নড়াইল অফিস :

বাংলাদেশের ক্রিকেটের তারকা মাশরাফি বিন মর্তুজা চর্মকার বাল্য বন্ধু রবির সঙ্গে গতকাল সন্ধার পর জমিয়ে আড্ডা দিলেন।মাশরাীফ শুধু ক্রিকেট তারকা নয় আবার জাতীয় সংসদের সদস্যও। কিন্তু এত বড় মানুষ হয়েও নিজের অতীত ভোলেননি তিনি। তাইতো শৈশব-কৈশোরের বন্ধু-বান্ধব তারা যে শ্রেণি-পেশার হোন না কেন, সবার সঙ্গে আজও আগের মতোই আড্ডায় মাতেন ‘নড়াইল এক্সপ্রেস’।

শত ব্যাস্ততার মাঝেও নিজ জেলা নড়াইলে গেলেই খুজে বের করেন শৈশব ও কিশোরের বন্ধুদের আড্ডা মারেন তাদের সঙ্গে নেই কোন অহংকার। এখন সংসদ সদস্য হিসেবে কাজ আরও বেড়ে গেলেও সময়-সুযোগ পেলেই বন্ধুদের জন্য ঠিকই সময় বের করে নেন। এই জন্যই মাশরাফি অন্যদের থেকে একটু আলাদা । সবার সঙ্গেই পানির মতো মিশে যেতে পারেন। জাত-পাতকে কখনও ভিন্নভাবে ভাবেননি।

মাশরাফির বন্ধুদের মধ্যে একজন রবি। পেশায় জুতা-স্যান্ডেল সেলাই-কালি করা। এক কথায় চর্মকার বা মুচি। নড়াইল শহরের চৌরাস্তায় দাঁড়িয়ে নাম বললে, একনামে সকলেই তাকে চিনবে। একটি মেহগনী গাছের নিচে বসে সকাল থেকে রাত পর্যন্ত জুতা-স্যান্ডেল সেলাই বা পালিশ করেই যার নিজের সংসার চালান।

গতরাতে ফেজবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রবি জুতা সেলাই করছেন। হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্প করছেন মাশরাফি।

মাশরাফির আরেকজন বন্ধু সুমন। পেশায় ঝাড়ুদার। মাশরাফির পুরাতন বন্ধুদের মধ্যে একজন একসঙ্গে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব সময় পাশে থাকতেন। মাশরাফি নড়াইলে এলে বা ঢাকায় থাকলেও সবার সঙ্গে যোগাযোগ রাখেন। সময় পেলেই চলে আসেন নড়াইলে।

রবিও মাশরাফিকে অনেক ভালোবাসেন সব সময় তার খোজ রাখেন। মাশরাফি প্রতিটা বন্ধুর সংসাসের খোজ খবর রাখেন। অনেকেই আর্থিক সহয়োগিতাও দিয়ে থাকেন বলে জানান বন্ধু রবি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন