চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
চরফ্যাশনে ট্যাপনাল ব্যারেট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারী সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে এ লটারী সম্পন্ন হয়।
গত ৩০ ডিসেম্বর সারাদেশের ন্যায় চরফ্যাসন ট্যাপনাল ব্যারেট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের ভর্তি লটারী প্রথম ধাপে শেষ হয়। ১২০ জন শিক্ষার্থীর বিপরীতে ৪ শ ১৮ জন শিক্ষার্থী আবেদন করলে, লটারীর মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটাসহ ১শ ১১ জন শিক্ষার্থী কে নেয়া হয়। মঙ্গলবার সকালে দ্বিতীয় ধাপে লটারী ড্র করে বাকী ৯ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শোভন বশাক, প্রধানশিক্ষক মো.তানভীর হোসেন, মনির আসলামী,সাংবাদিক কামরুজ্জামান,জামাল মোল্লা,কামরুল শিকদার ও নুরুল্লাহ ভূইয়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
s
