হোম অন্যান্যসারাদেশ ঘোনা স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে শিয়ালডাঙ্গা এসডি সংঘ ফাইনালে

 

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলা 2 নং কুশাখালী ইউনিয়ন পরিষদ ভাদড়া ফুটবল মাঠে শেখ রাসেল স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ঘোনা ফুটবল একাদশকে টাইব্রেকারে শিয়ালডাঙ্গা এস ডি সংঘ ফাইনালে খেলার গৌরব অর্জন করে।

তার আগে রেফারি হাফিজুর রহমান হাফিজ এর প্রথম বাশি বাজিয়ে বিকাল 3:30 মিনিটে খেলা শুরু করে শুরু থেকে দুই দলে উত্তেজনাপূর্ণ ফুটবল খেলতে শুরু করে মাঠের চতুরপাশ দিয়ে হাজার হাজার দর্শক করতালি দিয়ে মুখরিত করে তোলে। ঘোনা ফুটবল একাদশ এর আক্রমণভাগের খেলোয়াড়দের আক্রমণ প্রতিহত করে শিয়ালডাঙ্গা এস ডি সংঘের রক্ষণভাগ। পরবর্তীতে কাউন্টার অ্যাটাক আক্রমণ করে এসডি সংঘ এর ফরওয়ার্ড আব্দুল্লাহ জাকির ও আজিজুর কিন্তু শত চেষ্টা করেও কোন দল গোল আদায় করতে পারেনি।

পরে গোলশূন্যভাবে প্রথমার্ধের শেষ করে উভয় দল দ্বিতীয় অধ্যায়ের আরও চমক পূর্ণ খেলা করেন। উভয় দল প্লান্টি বক্স এর দূর থেকে এসডি সংঘের জাকির আচমকা কিক নেন। কিন্তু ঘোনা ফুটবল একাদশের গোলরক্ষক সবুজ দারুণভাবে প্রতিহত করে‌। শত চেষ্টা করেও শেষ পর্যন্ত কোনো গোল না করায় উভয় দল খেলাটি ভাগ্য নির্ধারণ করার জন্য টাইব্রেকারে গড়াই।

পরবর্তীতে শিয়ালডাঙ্গা এসডি সংঘের গোলরক্ষক জাহাঙ্গীর একাধিক গোল সেভ দেন। পরে ৫/৩ গোলে ঘোনা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করেন। হাজার হাজার দর্শকের মধ্যে খেলাটি উপভোগ করেন। ভাদাড়া বাউখোলা স্পোর্টিং ক্লাবের অন্যতম সংগঠক বদরুল আলম সাবেক ফুটবলার আতিউর রহমান গৌতম চক্রবর্তী ভায়া অরুণ কুমার ঘোষ, আব্দুল বারি বনলতা ঔষধালয় এর স্বত্বাধিকারী হেকিম মোহাম্মদ শহিদুল ইসলাম খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা পুরস্কার জিতে নেন।

শিয়ালডাঙ্গা এসডি সংঘের সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল্লাহ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন হেকিম শহীদুল ইসলাম। ম্যাচ রেফারি হিসেবে ম্যাচটি পরিচালনা করেন হাফিজুর রহমান হাফিজ, নাজমুল হুদা ও একরামুল হোসেন। ধারাভাষ্য ছিলেন মাস্টার ওয়ালিউল ইসলাম সভাপতি সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরম ও মোহাম্মদ ইকবাল হোসেন খেলাটি সরাসরি সম্প্রচার করেন অনন্ত টিভি ফেসবুক পেজ সৌজন্যে বনলতা ঔষধালয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন