হোম অন্যান্যসারাদেশ ঘুড়ে দাঁড়ানোর প্রতিক্ষায় শেফালী রানী

ঘুড়ে দাঁড়ানোর প্রতিক্ষায় শেফালী রানী

কর্তৃক Editor
০ মন্তব্য 211 ভিউজ

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

ঘুড়ে দাঁড়ানোর প্রতিক্ষায় অদম্য এক নারীর নাম শেফালী রাণী বর্মণ। ছয়সূতী খালিশা গ্রামের পিতা সুনীল চন্দ্রের সংসার থেকেই দারিদ্রতা কি জিনিস তা বুঝতে শিখেন তিনি। শিক্ষা জীবনে প্রাথমিকের গন্ডি না পেরুলেও ইচ্ছা শক্তি ছিলো তার তীব্রতর। স্থানীয় ভাবে সেলাশ প্রশিক্ষণ নিয়ে নিজেদের চাহিদা মাফিক পোষক তৈরি সহ নিয়মিত তৈরি করতেন প্রতিবেশীদের পোষাকও। প্রশিক্ষণ দিতেন তার মত দরিদ্র আর বেকার নারী- পুরুষদের।

২ বছর আগে তার বিয়ে হয় দাসপাড়া জিগারকান্দা গ্রামের রাজেশ চন্দ্র দাসের সাথে। রাজেশ স্থানীয় ভাবে ডেকোরেটরের কাজ করেন। বছর খানিক আগে তাদের সংসারে জন্ম নেয় একটি ছেলে সন্তান। শ্বশুড়ের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে আবার সেলাইয়ের কাজ হাতে নেন তিনি। প্রশিক্ষণ দিচ্ছেন তরুণীদের। ভবিষ্যতে সে একটি মিনি গার্মেন্স তৈরি সহ একজন প্রকৃত উদ্দ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি নিজেস্ব চেষ্টা আর শ্রমের পাশাপাশি সরকারী সহায়তা কামনা করছেন।
তিনি বলেন, সংসার জীবনে নারীদের দারিদ্রতার বোঁঝাটা একটু বেশিই বইতে হয়। আমি আমার চেষ্টা আর শ্রমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আজ কাল নারীরাও সংসারের হাল ধরছে, হচ্ছে স্বাবলম্বি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন