হোম ফিচার ‘ঘাম’ বিক্রি করে কোটিপতি অভিনেত্রী!

বিনোদন ডেস্ক :

গরমের এ সময়ে আমাদের সবারই ঘামের পরিমাণ বেড়েছে। এতে আমাদের বিরক্তির যেন শেষ নেই। কিন্তু এ ঘামের বদৌলতেই যদি কোটিপতি হয়ে যান তবে কেমন হয় বলুন তো?

শুনতে একটু অবাক লাগলেও এটিই সত্যি। সম্প্রতি এমন এক অদ্ভূত ঘটনাই ঘটেছে আমেরিকায়। আমেরিকার ইয়র্ক সিটির টিভি অভিনেত্রী স্টেফাইন মাটো ঘটিয়েছেন এমন কাণ্ড।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিদিন গড়ে প্রায় ১০ বোতল ঘাম বিক্রি করেন এই অভিনেত্রী। তবে সপ্তাহে সর্বোচ্চ ৫০ টি বোতলই তিনি বিক্রি করেন।

বিভিন্ন অঙ্গের ঘামে ভর্তি এই এক একটি বোতলের দাম এক হাজার ডলার। ৩১ বছর বয়সী এই অভিনেত্রী ঘাম তৈরির জন্য সূর্যের প্রখর রোদে বসে ঘাম তৈরি করেন। তার এ ঘামের এত চাহিদা যে তিনি তার জোগান দিতে পারছেন না।

নেটদুনিয়ায় বেশ জনপ্রিয় হওয়ায় তিনি সেই জনপ্রিয়তাকে ঘাম বিক্রির কাজে লাগিয়েছেন। তবে প্রতিদিন এত ঘাম ঝরানোর কাজ করতে গিয়ে তিনি বেশ অসুস্থ হয়ে পড়ছেন আজকাল।

এতো টাকা দিয়ে এই অভিনেত্রীর ঘাম কিনে মানুষ কী করে তার কারণ অবশ্য নেটিজেনরা খুঁজে পাচ্ছেন না। ঘাম বিক্রির ভিডিও নেটদুনিয়ায় আপলোড করা হলে তা দেখে সবারই রীতিমতো মাথায় হাত।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে তার ভিডিও। আমেরিকান এই টিভি অভিনেত্রীর ঘাম বিক্রির ভিডিও তার ইনস্টাগ্রাম প্রোফাইল stepankamatto তে ও আপলোড করা হয়েছে।

এই ইনস্টাগ্রামের প্রোফাইলেই তিনি বলেছেন, ঘাম তৈরির জন্য প্রতিদিন তাকে ১৫ মিনিট প্রখর রোদে বসে থাকতে হয়। আর তাতেই তিনি আয় করছেন কোটি কোটি টাকা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন