হোম আন্তর্জাতিক গ্যাস বিক্রিতে পুতিনের নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘বন্ধু নয়’ এমন দেশগুলোকে রাশিয়া থেকে গ্যাস কিনতে হলে সেই অর্থ পরিশোধ করতে হবে দেশটির নিজস্ব মুদ্রা রুবলে। খবর রয়টার্সের।

এই পদ্ধতিতে কীভাবে অর্থ পরিশোধ করা যায় তার উপায় খুঁজে বের করার জন্য তিনি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে এক সপ্তাহ সময় দিয়েছেন।

পুতিন বলেন, এই পরিবর্তন শুধুমাত্র অর্থপ্রদানকে প্রভাবিত করবে এবং বিদ্যমান চুক্তির সাথে সামঞ্জস্য রেখে গ্যাস সরবরাহ করা অব্যাহত থাকবে।

এই সিদ্ধান্তের প্রভাব কী হবে তা স্পষ্ট নয়।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর রাশিয়ান সম্পদের ওপর স্থিতাবস্থা জারি আস্থা নষ্ট করেছে এবং ইউক্রেনে রাশিয়ার অভিযানের জন্য পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে তার দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে আঘাত করেছে।

আগে ইউরো বা ডলারে রাশিয়ার গ্যাস ক্রয়-বিক্রয় চলত।

এদিকে রাশিয়া থেকে গ্যাস, তেল ও কয়লা না আনার সিদ্ধান্তে অটল জার্মানি। মঙ্গলবার (২২ মার্চ) দেশটির চ্যান্সেলর ওলাফ শলজ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, সম্পর্ক জোরদার নয়; বরং যুদ্ধই রাশিয়ার পছন্দ।

ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে ইইউ ও পশ্চিমা বিশ্বের আরোপ করা একের পর এক নিষেধাজ্ঞার অংশ হিসেবে দেশটি থেকে গ্যাস, তেল, কয়লা, ভোজ্যতেল কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য না আনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান ওলাফ শলজ।

রাশিয়ার বিপক্ষে নেওয়া এমন সিদ্ধান্তের কারণে ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে হতে পারে জার্মানিকে। বিষয়টি বিবেচনায় নিয়ে তৃতীয় কোনো দেশ থেকে গ্যাস, তেল ও কয়লা আমদানির চিন্তা করছে দেশটির সরকার। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশ সফর করেছেন জার্মানির অর্থনীতি ও জ্বালানিবিষয়ক মন্ত্রী রোব্যার্ট হাবেক। লক্ষ্য একটাই, শিল্পায়ন ও অর্থনীতিতে রাশিয়া থেকে আমদানি করা গ্যাস, তেল ও কয়লার ব্যবহার শতকরা ৫৫ শতাংশ থেকে শূন্যের কোঠায় নিয়ে আসা।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন