হোম খুলনাসাতক্ষীরা গৃহকর্মী মোহনাকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গৃহকর্মী মোহনাকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

গৃহকর্মী মোহনার উপর সংঘঠিত অমানবিক নির্যাতনের প্রতিবাদে ও আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তিসহ শিশু শ্রম বন্ধ করতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। উন্নয়ন সংগঠন স্বদেশ এবং আইন ও সালিশ কেন্দ্র-আসক, ঢাকা এর আয়োজনে শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব দত্ত এর সঞ্চালনায় অনষ্ঠিত কর্মসুচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ আব্দুল হামিদ, ভুমিহীন নেতা আব্দুস সামাদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, ক্রিসেন্ট সংস্থার পরিচালক আবুজাফর সিদ্দীকি প্রমুখ।
বক্তারা বলেন, উত্তরার ৯ নম্বর সেক্টরের সি/৭ নম্বর রোডের ২৬ নম্বর বাড়ি মালিকের স্ত্রী বিথী কর্তৃক নির্মম নির্যাতনের শিকার হয় শিশু মোহনা। তার চিকিৎসা চলছে গাজীপুরের একটি হাসপাতালে। চিকিৎসকদের বরাত দিয়ে তারা বলেন, শিশুটির হাতে, পায়ে, পিঠে রুটিন মাফিক মারধরের চিহ্ন রয়েছে। কোনো আঘাত ১০ দিনের, কোনোটি ১৫ দিনের, আবার কোনোটি ২০ দিনের পুরোনো। তাকে পর্যাপ্ত খাবারও দেওয়া হয়নি। পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।
ছোট্ট্র শিশুটির উপর ঘটে যাওয়া নির্যাতনের পতিবাদ জানিয়ে বক্তারা এসময় দায়ী ব্যক্তিদের দ্রুত আইনে বিচার দাবি করাসহ শিশু শ্রম বন্ধ করার জোর দাবি জানান এবং সর্ব্বেচ্চ শাস্তির দাবি জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন