হোম অন্যান্যসারাদেশ গাবুরা চকবারা সি এস ক্লাবের মাঠে মিনি ফুটবল খেলা অনুষ্ঠিত।

এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

শ‍্যামনগর গাবুরা ইউনিয়নের চকবারা সি এস ক্লাবের আয়োজনে সি এস ক্লাবের মাঠে শনিবার বিকেলে গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে খেলাটি অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় আঠুলিয়া রক্তদান সংস্থা ও চকবারা সি এস ক্লাব ফুটবল একাদশ অংশ গ্রহন করে। খেলাটি পরিচালনা করেন শেখ সালাউদ্দিন।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আয়ুব আলী,মনির হোসেন মন্টু, গাবুরা আওয়ামীঃ যুবলীগের আহবায়ক আতাউর রহমান, আন্তানুর প্রমূখ।

খেলা শুরুতেই আঠুলিয়া ফুটবল একাদশ গোল করতে সংক্ষম হয়। তবে খেলাটির হাফ টাইম হওয়ার আগ মূহুর্তে চকবারা ফুটবল একাদশ গোল দিয়ে খেলার সমতা ফিরেয়ে আনেন। নির্দিষ্ট সময়ের মধ্যে দুই দলে আর গোল না হওয়ায় উক্ত ফুটবল খেলাটি অমিমাংশিত থাকে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন