গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ ও দোয়া মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ এমআর শওকাত আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তোফা, প্রেস ক্লাব সভাপতি মুঃ খালিদ হোসেন মিলটন, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গান মাধ্যম কর্মী । অনুষ্ঠান শেষে ১৮ জন সফল আত্মকর্মী মধ্যে ১০ লাখ টাকার বিতরণ করা হয়। পরে বাদ মাগরিব উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের অফিসে আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়েছে।
