গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
গলাচিপা থানা পুলিশ গলাচিপা লঞ্চ ঘাট এলাকা থেকে ৫ কেজি গাঁজা সহ দুই ব্যাক্তিকে আটক করে থানা পুলিশ ।
থানা অফিসার ইনচার্জ এম শওকত আনোয়ার জানান, গোপন সংবাদেরর ভিত্তিতে সোমবার বেলা ১১ টা সময় গলাচিপা লঞ্চঘাট এলাকা থেকে থানার অফিসার্চ ইনচার্জ (তদন্ত) জনাব আতিকুর ইসলামের নেতৃত্বে এ এস আই দিবাকর সহ পুলিশের একটি দল ২ টি প্যাকেট মোরানো ৫ কেজি গাঁজা এই বিশাল চক্রের ২জনকে আটক করেন।
আটক কৃতরা হলেন ব্রাহ্মনবাড়ীয়া জেলার ধুনু মিয়ার ছেলে সৈয়দ আহম্মেদ(৫০) গ্রাম-বলিয়াহুরা, থানা-কসবা ও মোসা: রিপা আক্তার, স্বামী ইলিয়াজ খাঁ, সাং আঠাববাড়ী উত্তর পাড়া, ঈশ্বরগঞ্জ থানা- ময়মনসিংহ । অপরাধীদের জিজ্ঞাসা শেষে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে সোর্পদ করা হবে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে জিরো টলারেন্স নিয়ে ইতি মধ্যে আমরা মাদক ব্যবসায়ী ও তাদের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি।
