হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় ৩৩৩ হেল্প লাইনে আর্থিক সহায়তা প্রদান

আল মামুন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় কর্মহীন ও দুস্থদের মাঝে (৩৩৩) হেল্প লাইনে সহায়তার জন্য ৩১জুলাই শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এক গণ-বিজ্ঞপ্তি গলাচিপা উপজেলা সদরে জারী করে।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, অসহায় কর্মহীন খেটে খাওয়া মানুষের সুবিধার জন্য জরুরী ভাবে হেল্প লাইনে (৩৩৩) যোগাযোগ করার জন্য এবং বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বরসহ, উল্লেখিত নম্বরে আবেদন করার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য যে গলাচিপা ইউএনও অফিস সূত্রে জানা যায়, সরকারের সহায়তার পাশাপাশি এই উপজেলায় হেল্প লাইনের মাধ্যমে ১হাজার পরিবারের মাঝে সহায়তার জন্য ১০লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন