গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
“বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরি নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় পালিত হয়েছে জাতীয় ভােটার দিবস। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২ মার্চ) বিকাল ৫টায় উপজেলা নির্বাচন অফিস কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মােঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলায়ার হােসাইন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আ. মন্নান, অফিস সহায়ক মা. আব্দুস ছাবাহান ও ডাটা এট্রি অপারেটর মাে. আরিফুল হক। এ সময় উপজলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার নির্বাচন অফিসের সকল কার্যক্রম পরিদর্শন করেন ও নতুন ভােটারদের হাত স্মার্ট কার্ড দেওয়া হয়।
s
