গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
গলাচিপা উপজেলা প্রশাসন সরকারের বরাদ্দকৃত গ্রাম পুলিশের (চৌকিদার) মাঝে ১’শ ১৮টি বাইসাইকেল, ডিউটি পোষাক ও ৩শত ৫০টাকা নগদ প্রদান করেছেন। উপজেলা অফির্সাস ক্লাবে সকাল ১০টায় স্বাস্থ্য বিধি মেনে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন । বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যেক গ্রাম পুলিশ (চৌকিদার) যথাযথ দায়িত্ব পালন এবং আন্তরিকতার সাথে দেশের মানুষের ও গ্রাম পর্যায়ে আইন শৃঙ্খলা ও অপরাধীদের বিরুদ্ধে কাজ করার আহবান জানান।
