হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় কর্মে প্রত্যাশী ও সামাজিক কর্মকান্ড যুব-যুবতীদের শীর্ষক জনসচেতনতা প্রশিক্ষণ

গলাচিপায় কর্মে প্রত্যাশী ও সামাজিক কর্মকান্ড যুব-যুবতীদের শীর্ষক জনসচেতনতা প্রশিক্ষণ

কর্তৃক Editor
০ মন্তব্য 128 ভিউজ
গলাচিপ (পটুয়াখালী) প্রতিনিধি :
“মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০/২১ অর্থ বছরের গলাচিপা উপজেলার কর্মে প্রত্যাশী যুব ও যুব মহিলাদের সামাজিক কর্মকান্ড ও সেচ্ছাসেবা মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা এক দিনের প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ্।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন ও সমিত কুমার দত্ত মলয় প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর পটুয়াখালী নূরে আলম আকতার। সভায় প্রধান অতিথি বলেন, যুবকদের জনসচেতনতাসহ সামাজিক কর্মকান্ড ও সেচ্ছাসেবামূলক কাজে ভূমিকা অপরিসীম।
দেশকে এগিয়ে নিতে প্রশিক্ষণের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা র্নির্মাণে এবং নিজেদের আর্থিক উন্নতি করার লক্ষেট যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও সভায় গলাচিপা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. আলী আজগর ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিম সহ প্রশিক্ষণে, যুবক ও যুব মহিলা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
s
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন