আল মামুন, গলাচিপা (পটুয়াখালী) :
পটুয়াখালীর গলাচিপায় স্বাস্থ্য বিধি মেনে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে উপজেলায় ৯টি পরীক্ষা কেন্দ্রে জেনারেল, কারিগরী ও মাদ্রাসার ১০হাজার ৮শত ৪৮ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৫ জন অনুপুস্থিত ছিলেন।
পরীক্ষা কেন্দ্র গুলোতে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা সহ দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ কেন্দ্র সচিব গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নিজাম উদ্দিন জানান সুন্দর ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা জানায় প্রশ্নমালা ভালো হয়েছে এবং ভালো ভাবে পরীক্ষা দিতে পেরে আনন্দিত।
