হোম অন্যান্যসারাদেশ গণ অধিকার পরিষদে কিশোরগঞ্জের ৩ জন

কিশোরগঞ্জ প্রতিনিধি :

সদ্য নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ। এ দলের নেতৃত্বে রয়েছেন অর্থনীতিবিদ রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নূর। দলের কিশোরগঞ্জ জেলার রয়েছেন কেন্দ্রীয় কমিটির ৩ জন।

তারা হলেন, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ এবং সহকারী যুগ্ম সচিব খাইরুল কবীর ও আকন্দ মোহাম্মদ উজ্জল। আজ ২৬ অক্টোবর মঙ্গলবার নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ।

বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে থাকা ৩ জনের মধ্যে যুগ্ম আহ্বায়ক আবু হানিফের বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায়। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

দুই সহকারী যুগ্ম সচিবের মধ্যে খাইরুল কবীরের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ও আকন্দ মোহাম্মদ উজ্জলের বাড়ি ইটনা উপজেলায় বলে জানা গেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন