হোম অন্যান্যসারাদেশ খুলনা জেলা ও নগর আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

খুলনা অফিস :

সম্মেলনের প্রায় ১৩ মাস পর খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্য করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। পুর্নাঙ্গ কমিটি ঘোষনা দেওয়ায় আনন্দ বইছে নেতাদের মধ্যে।

জেলায় শেখ হারুনুর রশীদকে সভাপতি ও অ্যাডভোকেট সুজিত অধিকারীকে সাধারণ সম্পাদক এবং নগর আওয়ামী লীগে তালুকদার আব্দুল খালেককে সভাপতি ও এমডি বাবুল রানাকে সাধারণ সম্পাদক রেখে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
রোববার দিনগত রাতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে খুলনা জেলা ও নগর আ’লীগের কমিটি অনুমোদন দিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

মহানগর কমিটিতে সহ-সভপতি হলেন কাজি আমিনুল হক, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লি¬ক আবিদ হোসেন কবীর, শেখ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অ্যাডঃ রজব আলী, অ্যাডঃ আইয়ুব আলী শেখ, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু ও মো. আশরাফুল ইসলাম, আইন সম্পাদক অ্যাড. খন্দকার মজিবর রহমান, কৃষি সম্পাদক শেখ মো. আনোয়ার হোসেন, তথ্য সম্পাদক আলী আকবর টিপু, ত্রাণ সম্পাদক মো. শাহাজাদা, দপ্তর সম্পাদক মো. মুন্সী মাহবুব আলম সোহাগ, ধর্ম সম্পাদক মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, প্রচার সম্পাদক জেড এ মাহমুদ ডন, বন ও পরিবেশ সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শামছুজ্জামান মিয়া স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডঃ অলোকা নন্দা দাস, মুক্তিযোদ্ধা সম্পাদক মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ মোঃ ফারুক হাসান হিটলু, শিক্ষা সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খান, শ্রম সম্পাদক শেখ ই্উনুস আলী, সংস্কৃতি সম্পাদক কামরুল ইসলাম বাবলু, স্বাস্থ্য সম্পাদক বিরেন্দ্র নাথ ঘোষ, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, আবুল কালাম আজাদ কামাল ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, উপ-প্রচার সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল ও কোষাধ্যক্ষ শেখ নুর মোহাম্মদ।

অন্যদিকে জেলার কমিটিতে সহ-সভাপতি অ্যাডভোকেট সোহরাব আলী সানা, কাজী বাদশা মিয়া, এম.এম মুজিবর রহমান, এএফএম মাকসুদুর রহমান, অ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, বিএমএ ছালাম, মোস্তফা কামাল পাশা খোকন, অ্যাডভোকেট নিমাই চন্দ্র রায় ও রফিকুর রহমান রিপন।

যুগ্ম-সম্পাদক হলেন সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল ও অ্যাডভোকেট ফরিদ আহমেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কালু, তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, দফতর সম্পাদক এমএ রিয়াজ কচি, ধর্ম বিষয়ক সম্পাদক তারিক হাসান মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজী কেরামত আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড. মনোরঞ্জন মন্ডল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক মোখলেসুর রহমান বাবলু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মো. শেখ শহীদ উল্য¬াহ্, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল ও খালেদীন রশীদী সুকর্ণ, উপ-দফতর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম। এছাড়া বাকিদের সদস্য রাখা হয়েছে।

উল্লে¬খ্য, ২০১৯ সালের ১০ ডিসেম্বর খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদকে পুনরায় সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারীকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের খুলনার সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলর অধিবেশনে এ ঘোষনা করেন।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন