খুলনা অফিস :
নগরীর লবণচরা থানাধীন বান্দা বাজার এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’ এর ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আলমগীর হোসেন ও মোঃ কাউসার উদ্দিন সুমন।
র্যাব-৬ এর খুলনা (স্পেশাল কোম্পানী) এর একটি বিশেষ আভিযানিক দল বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আলমগীর হোসেন ও মোঃ কাউসার উদ্দিন সুমন নামে দু’জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’ এর সক্রিয় সদস্য বলে স্বীকার করে।
মোঃ আলমগীর হোসেন গত ৪/৫ বছর পূর্বে আব্দুল মান্নান নামক এক ব্যক্তির দাওয়াতের মাধ্যমে বায়াত গ্রহণ করে, মতিন মেহেদীর নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’ সংগঠনে যোগদান করে। যোগদানের পর থেকেই সে তার তুষ কাঠের মিলের ব্যবসার পাশাপাশি বিভিন্ন স্থানে অন্যান্য সদস্যদের সাথে দলীয় মিটিংয়ে অংশগ্রহণ, স্থানীয় লোকজনকে দাওয়াত প্রদান এবং বায়াত গ্রহণে উৎসাহ যোগাতো।
অপর সদস্য মোঃ কাউসার উদ্দিন সুমন স্বীকার করে যে, সে গত ৫ বছর পূর্বে কাইয়ুম নামক এক ব্যক্তির দাওয়াতের মাধ্যমে আব্দুল মান্নান এর নিকট বায়াত গ্রহণ করে এই সংগঠনে যোগদান করে। সদস্য হওয়ার পর থেকে সে কাইয়ুম নামক ব্যক্তির সাথে বিভিন্ন দলীয় মিটিংয়ে অংশগ্রহণ করতো।
এছাড়াও সে বিভিন্ন এলাকায় লোকজনকে এই সংগঠনের সদস্য বানানোর জন্য দাওয়াত প্রদান ও বায়াত গ্রহণের জন্য উৎসাহ যোগাতো।
s
