স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনার বিক্ষোভ সমাবেশ থেকে কেশবপুরের বিএনপি নেতা শেখ রুবেলসহ আটক নের্তৃবৃন্দের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বির্বৃতি দিয়েছেন কেশবপুর থানা ও পৌর বিএনপি নের্তৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মাসুদুজ্জামান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল ইসলাম বিএনপি নেতা কুতুব উদ্দিন বিশ্বাস, আফজাল হোসেন বাবু, আব্দুল হালিম, বাবুর আরী সরদার, অমেদ আরী প্রমুখ।
