হোম অন্যান্যসারাদেশ খুলনার থেকে নিখোঁজের তিনদিন পর ইজিবাইকসহ চালকের মৃতদেহ নড়াইলে উদ্ধার

নড়াইল অফিস :

খুলনার রুপসা এলাকা থেকে ইজিবাইকসহ নিখোঁজের তিনদিন পর এক চালকের মৃতদেহ নড়াইল থেকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সন্ধায় কলাবাড়িয়া এলাকার নির্জন বিলপাড়ের একটি পতিত ভিটা থেকে মাটিচাপা দেয়া অবস্থা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম রাজু। ইজিবাইক ছিনিয়ে নিতে তাকে হত্যা পর মৃতদেহ গুম করতে মাটিচাপা দেয়া হয় বলে ধারনা করা হচ্ছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ইজিবাইক চালক রাজু বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর) বিকালে খুলনার জেলখানা ঘাটের বিপরীত পারে অবস্থিত সেনের বাজার এলাকা থেকে ভাড়া নিয়ে নড়াইলের নড়াগাতী এলাকার উদ্দেশ্যে রওনা করে নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে রুপসা থানায় সাধারণ ডায়েরি করে।

নড়াগাতী এলাকায় ভাড়া নিয়ে আসার খবরে তারা এই এলাকায় অনুসন্ধানের এক পর্যায়ে কলাবাড়িয়ার নির্জন বিলের ধারে পরিত্যাক্ত ভিটায় মাটি চাপা দেয়া একটি মৃতদেহের সন্ধান পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করলে মৃতদেহটি রাজুর বলে স্বাজনরা সনাক্ত করে। ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্য রোকসানা খানম জানান, ইজিবাইক ছিনিয়ে নিতেই এ হত্যাকান্ড হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুতই আটককরা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন