স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার বাদ আসর কেশবপুর চারানী বাজার ডাক্তার খানা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের পেশ ঈমাম শহীদুল ইসলাম দোয়া পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ,পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, বিএনপি নেতা প্রভাষক আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান আলাউদ্দিন আলা, হুমায়ুন কবীর পলাশ, বিএনপি নেতা কুতুব উদ্দিন বিশ্বাস, নুরুজ্জামান চৌধুরী,ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজ, মেহেদী হাসান বিশ্বাস প্রমুখ।
