হোম খুলনাকুষ্টিয়া খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবিতে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবিতে দোয়া মাহফিল

কর্তৃক Editor
০ মন্তব্য 94 ভিউজ
ইবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (২৬ নভেম্বর ) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করে সংগঠনটির নেতা-কর্মীরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র  যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রোকন ও স্বাক্ষরসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন। তিনি গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ আছেন। কারণ গত ১৬ বছর তিনি নির্যাতনের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। এজন্যেই বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী উনি। আজও বাংলাদেশের গণতন্ত্র এবং সকল মানুষের মুক্তির প্রতীক হিসেবে আল্লাহ উনাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা চাই উনি আবার সুস্থতা ফিরে পাক এবং এই জাতির জন্যে আরও কিছু কাজ করে যাক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন