হোম অন্যান্যসারাদেশ খলিষখালীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি :

তালার খলিষখালীতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খলিষখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদে আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ”লীগ সভাপতি ওয়াজেদ মন্ডল, সহ সভাপতি কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, চিত্ত রজ্ঞন চক্রবর্তী,গাজী আব্দুল মজিদ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোল্লা শফিকুল ইসলাম, উত্তম কুমার দে, সবুজ সরদার, দিলীপ সরকার, তপন বাছাড়, হালিমা বেগম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ । আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন