দেবহাটা প্রতিনিধি :
মুক্তিযুদ্ধকালীন ৯ নম্বর সেক্টরের প্রতিষ্ঠাতা ও সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ২৯ তম মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত, আলোচনা সভা ও তাবারক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় কবর জিয়ারত পরবর্তী টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ক্যাপ্টেন শাহাজান মাস্টার স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি প্রফেসর আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, সাবেক জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশীদ। দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ ঘোষ, ডেপুটি কমান্ডার শেখ ইয়াছিন আলী, দৈনিক দক্ষিণের মশাল’র সম্পাদক অধ্যক্ষ আশেক -ই-এলাহী, জাসদের কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান,।
এসময় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের পুত্র ও খুলনা বেতারের সংবাদদাতা ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সদর ইউপি চেয়ারম্যন আব্দুল মতিন বকুল, টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক আফসার আলী, সখিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, উপজেলা জাসদের সভাপতি আব্দুল হামিদ, এড ইউনুস আলীসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রোভার স্কাউটস ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
