হোম অন্যান্যসারাদেশ কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সাংবাদিক জয়দেব চক্রবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াতে পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর পক্ষ থেকে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে সম্মাননা জানানো হয়।

সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক, লেখক ও প্রাবন্ধিক তাপস মজুমদার এর সঞ্চালনায় অভিনন্দন জানিয়ে আলোচনা করেন পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, সংগঠনের সহ সভাপতি সমীর দাস, সুব্রত বসু, দীপক বসু, আব্দুল জলিল, প্রনব মন্ডল, রবিউল আলম, সঞ্জয় মল্লিক, লিটন হোসেন প্রমুখ।

সম্মাননা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী সত্যজিৎ চক্রবর্তী। প্রধান শিক্ষক তাপস দে তার আলোচনায় বলেন সাংবাদিক জয়দেব চক্রবর্তী অত্যন্ত সাদামাটা জীবন যাপন করেন এবং সমাজের অতি সাধারণ মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক যে কারণে মানুষের ভালবাসায় তিনি বিজয় অর্জন করেছেন।

সভাপতি তার সমাপনি বক্তব্যে বলেন, সাংবাদিক জয়দেব চক্রবর্তী পাঁজিয়ার অহংকার। সে চার বার কেশবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে তার মেধা ও যোগ্যতার মাধ্যমে। তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা ও সকল অসংগতিকে মিডিয়া জগতে তুলে ধরার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন