হোম অন্যান্যসারাদেশ কেশবপুর থানা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

পবিত্র মাহে রমজান উপলক্ষে কেশবপুর থানা পুলিশের আয়োজনে সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইফতারের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল আশেক সুজা মামুন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ সভাপতি এ্ইচ এম আমির হোসেন ও সাবেক মেয়র বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস,আওয়ামীলীগ নেতা তপন কুমার ঘোষ মন্টু, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, ইউপি চেয়ারম্যান কাজী মুক্তো, হাবিবুর রহমান, আনিসুর রহমান, তৌহিদুজ্জামান, আলাউদ্দীন, আব্দুল কাদের, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ, সদস্য আব্দুল মোমিন প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্নস্তরের রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, কলেজ ও মাদরাসার অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধানগণ, প্রথমিক শিক্ষক নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরগণ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, চৌগাছা থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ উপজেলার তিনশতাধিক আমন্ত্রিত অতিথি ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন