হোম অন্যান্যসারাদেশ কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল ও ডাক্তার হাসনাত ফাউন্ডেশন এর আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল ও ডাক্তার হাসনাত আনোয়ার ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে আল আমিন মডেল একাডেমি হলরুমে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সহকারি অধ্যাপক মশিউর রহমান।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল ও ডাক্তার হাসনাত ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য উৎপল দে ‘ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
সুজন কুমার চন্দ্র উপজেলা পল্লী উন্নয়ন অফিসার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়দেব চক্রবর্তী সাধারণ সম্পাদক, কেশবপুর প্রেসক্লাব।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহা বৈদ্য নাথ সহ সভাপতি, চারুপীঠ আর্ট স্কুল। আরো বক্তব্য রাখেন একে আজাদ ইকতিয়ার পিটিএফ চেয়ারম্যান। নুরুল ইসলাম খান, নির্বাহী সদস্য,কেশবপুর প্রেসক্লাব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন