স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩ দিনব্যাপী জেলা ভিত্তিক রাগবি প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে রাগবি প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন।
উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সিদ্ধার্থ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হাকিম মোড়ল, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ ২০ জন প্রশিক্ষণার্থীকে ৩ দিনব্যাপী রাগবি খেলার উপর প্রশিক্ষণ প্রদান করছেন রাগবি ডেভলপমেন্ট কর্মকর্তা আসাদুজ্জামান নাঈম। প্রশিক্ষণে সহযোগিতা করছেন রাগবি ডেভলপমেন্ট কর্মকর্তা আল ইমরান।
