স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে বৃহস্পতিবার সকালে সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ এস এইচ কে সাদেকের কর্মময় জীবনীর উপর আলোকপাত করে বক্তৃতা করেন, সংগঠনের সহসভাপতি এইচ এম আমির হোসেন, তপন কুমার ঘোষ মন্টু, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক প্রমুখ।
