হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে সাবেক বিএনপি নেতা মুক্তিযোদ্ধা শিক্ষক এমদাদ আলীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্কাউট লিডার ও বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক এমদাদ আলী (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গত রোববার রাতে তিনি খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুরে জানাজা শেষে উপজেলার ঘাঘা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাকে রাষ্ট্রিয় মর্যাদা দেয়া হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি নের্তৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন