স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর):
কেশবপুরে সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্মরণ সভা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলার গড়ভাঙ্গা চান্নি বাজার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিজাম উদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত কেশবপুরে ২৬ বিল পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহŸায়ক ছিলেন। এলাকার জলাবদ্ধতা নিষ্কাশনে কৃষকের পক্ষে আন্দোলন সংগ্রামও করেছেন।
স্মরণ সভা উদযাপন পরিষদের আহবায়ক সনৎ বসু হরির সভাপতিত্বে ও সদস্য সচিব মোসলেম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নিজাম উদ্দিনের জীবনীর উপর স্মৃতিচারণ করে বক্তৃতা করেন, কেন্দ্রীয় ওয়ার্কাস পার্টির সাধারণ স¤পাদক ইকবাল কবির জাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ স¤পাদক মফিজুর রহমান নান্নু, নিজাম উদ্দিনের সহধর্মিণী রহিমা বেগম, ছেলে রবিউল ইসলাম প্রমুখ।
