কেশবপুর (যশোর) অফিস :
যশোরের কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কেশবপুর প্রেসক্লাবের নিন্দা প্রস্তাব গ্রহণ, ও পৌর ভ্যান শ্রমিক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব হলরুমে সংগঠনের সভাপতি আশরাফ উজ জামান খান এর সভাপতিত্বে জরুরী বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উৎপল দে’র পরিচালনায় বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান , সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, কোষাধ্যক্ষ শামসুর রহমান,দপ্তর সম্পাদক ,মশিয়ার রহমান,গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, আব্দুলাহ আল ফুয়াদ, সাধারণ সদস্য দিলীপ মোদক, আব্দুস সালাম,মশিউর রহমান, রাবেয়া ইকবাল, আব্দুল মজিদ, মিলন দে, কামরুজ্জামান রাজু প্রমূখ। সভায় নিন্দা প্রস্তাব গ্রহণ ও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
অপরদিকে প্রেসক্লাবের সামনে পৌর ভ্যান শ্রমিক সমিতি এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় আয়োজন করে। মানববন্ধনে বক্তারা সাংবাদিক আজিজুর রহমান ও তার পরিবারের সদস্যদের উপর হামলায় জড়িত সকলকে আটক করে কঠিন শাস্তির দাবি জানান।
এসময় বক্তৃতা করেন, উপজেলা নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উৎপল দে, সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার খান, নবনির্বাচিত কাউন্সিলর কামাল খান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইকবাল, শিক্ষার্থী তাহসিনা জেসমিন মিশু , পৌর ভ্যান শ্রমিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ।
উল্লেখ্য, পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে শুক্রবার বিকেলে শহরের মধ্যকুল এলাকায় সাংবাদিক আজিজুর রহমানের মাছের ঘের দখলে ব্যর্থ হয়ে জামালের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে মারপিট করে। এ হামলায় আজিজুর রহমান তার ভাই আমিনুর রহমান ও ভাইপো মাহিরি মোহাম্মদ জয় আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসী জামাল উদ্দীনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। এঘটনায় কেশবপুর থানায় ৮ জনের নামে মামলা হয়েছে।
