হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতিতেও দিনরাত পরিশ্রম করে মানুষের তথ্যসেবা প্রদান করে যাচ্ছেন কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন প্রেসক্লাবের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ৩ শতাধিক মাস্ক প্রদান করেন।

সোমবার (২৬ জুলাই) তিনি প্রেসক্লাবে এসে সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সামছুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান ও আব্দুল্লাহ আল ফুয়াদ, সদস্য শেখ শাহীনুর রহমান, সিদ্দিকুর রহমান, মেহেদি হাসান জাহিদ, কারুজ্জামান রাজু প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন